মারিউপোল শহরে নতুন করে আবারও যুদ্ধবিরতি

০৬ মার্চ, ২০২২

মারিউপোলের শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে নতুন করে আরেকটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা (বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে রাত একটা) পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে।বেসামরিক বাসিন্দারা এই সময় শহর ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন।শনিবার এরকম একটি পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, যদিও তা শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল।

মারিউপোলের শহর কর্তৃপক্ষ অনুরোধ করেছে, যারা ব্যক্তিগত গাড়ীতে যাবেন, তারা যেন রেডক্রসের বাসের পেছনে পেছনে থাকেন। সব গাড়ির সব আসনে যাত্রীপূর্ণ করে নেয়ার অনুরোধ করা হয়েছে।

সূত্র : বিবিসি