সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ছাত্র নিহত

০৭ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় এহসানুল হক রিজভী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যার পর অষ্টগ্রাম উপজেলার ভাতশালা ২২ মিটার সেতুতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত এহসানুল ইসলাম রিজভী ঢাকা কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়া মুন্সীবাড়ির আবু তোরাব মিয়ার একমাত্র ছেলে ছিলেন তিনি। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।