১০ মার্চ, ২০২২
রমজান সামনে রেখে প্রতিষ্ঠানগুলো বিদেশে ফ্রোজেন ইফতারসামগ্রী রপ্তানি করছে। এ তালিকায় রয়েছে ফুলকপি টেম্পোরা, হারা কাবাব ও পিঁয়াজু মিক্স। এছাড়া রপ্তানি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত মুড়ি।
আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে সম্প্রতি যুক্তরাজ্যে গেছে এক হাজার ২০০ কেজি ফুলকপি টেম্পোরা এবং ৮০০ কেজি হারারে কাবাব। এছাড়া স্বল্প পরিমাণে রপ্তানি হয়েছে পিঁয়াজু মিক্স ও মুড়ি। প্রথমে যুক্তরাজ্যে গেলেও পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানির কথা রয়েছে।