২০ মার্চ, ২০২২
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে অভিহিত করেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী।
গতকাল শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ প্রতিনিয়তই আরও আপত্তিকর হয়ে উঠছে।’ কোনো কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে বলে দাবি করেন লি ইউচেং। খবর রয়টার্সের।
রাশিয়া সীমান্তের কাছে পূর্ব ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের কথা জানিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং শনিবার বলেছেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।