২৯ মার্চ, ২০২২
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে আগামী ২ এপ্রিল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব (স্কুয়ার)।
এ ছাড়াও ২ এপ্রিল সেন্ট মার্টিন থেকে ফেরার সময় প্রতিটি জাহাজে দ্বীপের আবর্জনা টেকনাফে আনা হবে। এরপর এসব আবর্জনা টেকনাফের বিভিন্ন এলাকায় মাটিতে পুঁতে ফেলা হবে। আর প্লাস্টিক বর্জ্য লোকজনের কাছে বিক্রি করা হবে। এরপর আগামী অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ থাকবে।
তোফায়েল আহমেদ আরও বলেন, পর্যটক পারাপারে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ১০টি জাহাজ চলাচল করে। বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকে বলে উপজেলা প্রশাসন এসব জাহাজ চলাচল বন্ধ রাখে।