৩০ মার্চ, ২০২২
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কুষ্টিয়ায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। আজ সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপি'র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।