০৩ এপ্রিল, ২০২২
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। দেশটির জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে আজ ভোটাভুটি হওয়ার কথা। ভোটাভুটির আগে ইমরান খান বলেন, তাকে তিনটি উপায়ের মধ্যে একটি বেছে নিতে বলেছে ‘এস্টাবলিশমেন্ট’। এগুলো হলো-অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া, পদত্যাগ করা অথবা আগাম নির্বাচন দেওয়া। পাকিস্তানের ‘এস্টাবলিশমেন্ট’ মূলত দেশটির ক্ষমতাধর সেনাবাহিনী। খবর দ্য ডন ও জিও নিউজের।