বিদ্যুতের খুঁটি পড়ে মোটরসাইকেল আরোহী আহত

০৪ এপ্রিল, ২০২২

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নতুন স্থাপিত বিদ্যুতের খুঁটি পড়ে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত সোয়া ১১টার দিকে বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। পুলিশ তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।