☰
✕

টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরতে বললেন সিদ্দিক

০৯ এপ্রিল, ২০২২

রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতা টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন। সে ঘটনায় অভিনেতাদের টিপ পরা নিয়ে সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। 

এর মধ্যে গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে বেশ কয়েকজন ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সরগরম তখন ফের টিপ পরা অভিনেতাদের নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্দিকুর রহমান।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’