১৭ এপ্রিল, ২০২২
যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতিরও একটি হিসাব তুলে ধরেছেন। খবর স্পুতনিক নিউজের।