ময়মনসিহে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

১৭ এপ্রিল, ২০২২

ময়মনসিহে র‌্যালী,আলোচনা ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

 ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল সহকারে আজ রবিবার দুপুরে সার্কিট হাউজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহা নগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাদেক খান মিল্কী টজু,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুস ও শওকত জাহান মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ  জেলা প্রশাসনের আয়োজনে  স্থানীয় টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আজ মঙ্গলবার সকালে ঐতিহাসিক মুজিব নগর দিবসের এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।

     ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনায় বক্তারা বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন, ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্ব বহন করে। মুক্তিযোদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার হিসেবে এই  মুজিব নগর সরকার শপথ গ্রহন করে সরকারের সদস্যরা স্বাধীনতার ঘোষনা পত্রে স্বাক্ষর প্রদান করেন।

মুক্তিযোদ্ধ চলাকালীন সময় এই সরকার বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায় ও যুদ্ধের উপকরণ সংগ্রহ করাসহ বাংলাদেশ নামের প্রতি সমর্থন আদায়ের কাজ চালিয়ে গিয়েছিল, তৎকালীন সময় এই সরকার গঠন না করা হলে মুক্তিযোদ্ধ পরিচালনা করা কঠিন হতো। বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশকে একটি উন্নত বাংলাদেশে পরিণত করবে এটাই আমাদের প্রত্যাশা। আলোচনায়  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।