২০ এপ্রিল, ২০২২
ছাত্রদের ওপর পুলিশের অ্যাকশনের কোনো দরকার ছিল কি না তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার রাতে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঢাকা কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেনসহ সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।