জীবনে কোনো কিছুর গ্যারান্টি নেই

২০ এপ্রিল, ২০২২

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে সাবিক আল হাসান। রুবেল যখন মারা যায় তখন দেশের পথে বিমানে ছিল সাকিব। তাইতো দেশে ফিরে রুবেলের প্রয়াণে শোক ও দুঃখ প্রকাশ করে সাকিব বলেন, ‘…খুবই দুঃখের। আমি যেহেতু যুক্তরাষ্ট্রে ছিলাম, খবরে দেখছিলাম মাত্র বাসায় গেলেন, আগের চেয়ে ভালো আছেন। আমি ভাবলাম যেভাবেই হোক সেরে উঠেছেন। আমি আরেকজনের সাথে কথাও বলছিলাম এটা নিয়ে যে হয়ত কম বয়স দেখে সেরে উঠতে পেরেছেন। বিমানে করে আসার সময় মৃত্যুর খবর পাই। খুবই দুঃখজনক। জীবনে কোনো কিছুর গ্যারান্টি নেই, সেটার একটা প্রমাণ।’