২৩ এপ্রিল, ২০২২
বরিশাল নগরীর আমতলার মোড়ে অভিযান চালিয়ে ১৯ লাখ ৫০ হাজার পিস চিংড়ির রেণু পোনাসহ ২৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার বিকেলে এ অভিযান চালানো হয়ে
কোস্টগার্ডের বরিশাল স্টেশন কমান্ডার এম আতাহার আলী বলেন, পটুয়াখালীর কালাইয়া থেকে ট্রাক ভর্তি রেণু পোনা বাগেরহাটের ফকিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় নগরীর আমতলা মোড়ে ওই ট্রাকটি তল্লাশি করে ৬৫টি ব্যারেলে বোঝাই ১৯ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা জব্দ এবং ২৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।