২৩ এপ্রিল, ২০২২
পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আবদুল মালেকের ছেলে শাহরিয়ার অমি ও ভাতিজা নাজিম আহমেদ জয় অস্ত্র ও ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে।শনিবার দুপুরে উপজেলার শান্তিপুর এলাকা থেকে র্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
র্যাব জানিয়েছে, অমি ও জয় দুপুরে শান্তিপুর গ্রামে কয়েকজনের সাথে কথা বলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।র্যাব পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার কিশোর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান এখনো চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।