ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হল পবিত্র লাইলাতুল কদর

২৯ এপ্রিল, ২০২২

ধর্মীয় মর্যাদা ও ভাবগার্ম্ভীর্যে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। মধ্যরাতেও রাজধানীসহ সারাদেশের প্রায় প্রতিটি মসজিদেই নামাজ, কুরআন তেলাওয়াত আর তসবিহ পাঠে মশগুল ছিল ধর্মপ্রাণ মুসল্লিরা।

মুসল্লিরা বলছেন, আজকের রাতটি আল্লাহ তায়ালা আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। যেন আমরা আমাদের পাপগুলো থেকে ক্ষমা পেতে পারি।