ঈদের পর ভারত–বাংলাদেশের সব রুটে বাস ও ট্রেন চালু হচ্ছে

২৯ এপ্রিল, ২০২২

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ঈদের ছুটির পরপরই ভারত ও বাংলাদেশের সব রুটে পুনরায় বাস ও রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।