০৪ মে, ২০২২
রংপুরের পাগলাপীরের সলেয়াশাহ এলাকায় একটি মাইক্রোবাস সিএনজিকে ধাক্কা দিলে পাঁচজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের গঙ্গাচড়ার সলেয়াশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- তারাগঞ্জের ইকরচালী নাম ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও সদর উপজেলার পাগলাপীর এলাকার আমজাদ হোসেন (৫১)। অন্যান্য নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস সলেয়াশাহ এলাকায় ইউটার্ন নেয়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সাথে সাথেই দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে সিএনজির তিন পুরুষ যাত্রী মারা যান। গুরুতর আহত হন পাঁচজন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় আরো দুই নারী মারা যান। ঘটনায় মাইক্রোবাসটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।