ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি:কাদের

০৬ মে, ২০২২

এবারের ঈদটা ভালো কেটেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে একথা বলেন তিনি। 

৩৩ মাস পর নিজ এলাকায় যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের কান্না ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল।’