০৬ মে, ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে এর প্রভাব পড়ছে। বিশ্বের অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। জ্বালানিসহ সবকিছুর দামই সারাবিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।