১৮ মে, ২০২২
প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তিনিই প্রথম বাংলাদেশী যিনি লং ভার্সনের ক্রিকেটে প্রথম এ রান অর্জন করলেন।
আজ বুধবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের চতুর্থ দিনে এ রেকর্ড গড়েন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
ইনিংসের ১২৩তম ওভারে লঙ্কান পেসার অসিথা ফার্নান্দোর বলে উইকেটের পিছনে খেলে দৌড়ে ২ রান নেন মুশফিক এতেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। তার এই অর্জনে করতালি দিয়ে সাধুবাদ জানিয়েছেন সতীর্থ, টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
পাঁচ হাজারে ক্লাবের এ দৌড়ে কাছেই রয়েছেন তামিম ইকবাল। ১২৬ ইনিংসে তার রান ৪৯৮১। ৪০২৯ রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান।