২০ মে, ২০২২
ইউক্রেনের ৬২ বছর বয়সী এক বেসামরিক লোককে হত্যার দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছে রাশিয়ার ২১ বছর বয়সী ট্যাংক কমান্ডার ভাদিম শিসিমারিনকে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে বিচার এই ভাদিম শিসিমারিনেরই বিচার হচ্ছে।
তবে তার বিরুদ্ধে ইউক্রেনে বিচার হলেও রাশিয়ার পক্ষ থেকে কেউ এখন তার পাশে নেই।
গণমাধ্যম বিবিসির সাংবাদিক সারাহ রেইনসফোর্ড বলেছেন, শিসিমারিনের আইনজীবি; যাকে নিয়োগ দিয়েছে ইউক্রেন, আমাকে জানিয়েছেন, রাশিয়ার কোনো কর্মকর্তা শিসিমারিনের সঙ্গে যোগাযোগ করেনি এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও না।