বিএনপির সংলাপকে ষড়যন্ত্র বললেন কাদের

২৬ মে, ২০২২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বিএনপি বলছে সেটা আসলে সংলাপ নয়, সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র। 
তিনি বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন।