০৫ জুন, ২০২২
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ আগুনের ঘটনার ভয়াবহতা বাড়ছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুরের বিভিন্ন স্টেশনের সহযোগিতা চাওয়া হয়েছে। ইতোমধ্যে লক্ষ্মীপুর, ফেনীর দুই ইউনিট যোগ দিয়েছে।