☰
✕

ইউক্রেনের জন্য অতিরিক্ত ১৫০ কোটি ডলার সহায়তার ঘোষণা বিশ্বব্যাংকের

০৮ জুন, ২০২২

বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য অতিরিক্ত দেড়শ’ কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।এ নিয়ে মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে চারশ’ কোটি ডলারেরও বেশি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। এ কারনে দেশটিতে মানবিক সংকট তৈরি হয় এবং অর্থনীতি পর্যুদস্ত হয়ে পড়ে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, নতুন এই অর্থ দিয়ে সরকারি ও সমাজকর্মীদের বেতন পরিশোধ করা হবে।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃবিতে বলেছেন, বিশ্বব্যাংক চলমান যুদ্ধে ইউক্রেন ও এর জনগণকে  সহায়তা অব্যাহত রাখবে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলনস্কি বলেছেন, কর্মকান্ড চালু রাখতে তার সরকারের প্রতিমাসে সাতশ’ কোটি ডলার দরকার।

সূত্র: বাসস