পদ্মা সেতুর উদ্বোধন। সকাল ১১টার মধ্যে প্রস্তুত থাকার আহ্বান: কাদের

১৩ জুন, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার মনে হয়, স্মরণকালের বৃহত্তম জনসভা হবে, যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা এপারে ভাষণ দেবেন এবং ওপারে সুধী সমাবেশ করবেন। আপনারা সবাই ওই দিন সকাল ১১টার মধ্যে প্রস্তুত থাকবেন।’