মিত্রদের সহায়তা ছাড়া টিকতে পারবে না ইউক্রেন

১৫ জুন, ২০২২

ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ চালানো ও সঙ্গে দেশের অর্থনীতি সচল রাখতে ইউক্রেনের প্রতি মাসে অন্তত ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। 

ড্যানিল হেটমান্তসেভ নামে ওই কর্মকর্তা বলেন, আমরা আমাদের সূত্রগুলো থেকে যে অর্থ আয় করি সেটি থেকে আমাদের খরচ অনেক বেশি।

তিনি ইউক্রেনের সংসদীয় অর্থায়ন কমিটির প্রধান।

তিনি আরও বলেন, তার মানে আমাদের মিত্রদের (বিদেশী দেশ) ছাড়া মে মাসে চলতে পারতাম না। জুন মাসে পারব না এবং আগামী তিন-চার মাস পারব না।

এই কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন তাদের অস্ত্রের অর্থ যোগান দিচ্ছে সরকারি কোষাগার থেকে। বাজেটের অন্যন্য খাতগুলোতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের আয়ের বড় একটি অংশ আসে খাদ্যপণ্য থেকে। কিন্তু মে মাসে আয়ের পরিমাণ কমে গেছে। যা তাদের জন্য বড় একটি ধাক্কা।