অফিস-আদালত খুলছে আজ

১২ জুলাই, ২০২২

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) অফিস খুলছে। গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটিশেষ হচ্ছে। আজ মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলবে।

গত রবিবার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।