যুক্তরাষ্ট্রে আরো একটি লিটল বাংলাদেশ

২৮ জুলাই, ২০২২

যুক্তরাষ্ট্রের বুকে ছোট্ট বা লিটল বাংলাদেশ নামের জয়জয়কার। এখন পর্যন্ত তিন অঞ্চলের নামকরণ করা হলো ছোট্ট বা 'লিটল বাংলাদেশ'।

ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে ছোট্ট বা লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল তিনটিতে। এছাড়াও বাংলাদেশ এভিনিউ ও বুলেভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম।

নিউইয়র্ক সিটির একটি বিল ইতিমধ্যে সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে জানান বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফ। তার উত্থাপিত উক্ত বিলটি (০৮৮০-২০২২) গত ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাশ হয়েছে। যে কোনো সময় চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামের সাইনবোর্ড লাগানো হবে।