বিএনপির বিক্ষোভ

২৯ জুলাই, ২০২২

সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপি বিক্ষোভ সমাবেশটির আয়োজন করেছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাব চত্বর নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্যাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখেন।