প্রধান শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন

২৮ আগস্ট, ২০২২

কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের বিরুদ্ধে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অপসারণ এবং অবৈধ ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ রোববার বেলা ১২ টার দিকে গোপগ্রাম ইউনিয়নের আমলাবাড়ি বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনে প্রধান শিক্ষকের অপসারণ ও ম্যানেজিং কমিটি বিলুপ্তির দাবীতে বক্তব্য রাখা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন আমলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গেলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে বলে দাবী করেছেন বিদ্যালয়টির  প্রধান শিক্ষক আব্দুস সামাদ।