৩০ আগস্ট, ২০২২
কেরানীগঞ্জে একটি বাসায় রান্না করার সময় গ্যাসের চুলার লাইনে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন শাহাদাত হোসেন (২০), ইয়াসিন (১২ ), সোনিয়া (২৬), মারিয়া (৮), বেগম (৬০), ইদুনি বেগম (৫০)।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা সাকিব জানান, ভোরে রান্না করার সময় গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়। পরে দগ্ধ ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
তবে তাদের অবস্থা অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জের মান্দাইলে অগ্নিদগ্ধ ছয়জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।