☰
✕

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির মানববন্ধন

৩০ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। আজ দুপুরে শহরের লালদিঘীর পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন পেশার মানুষকে বিশেষ বাহিনী, র‌্যাব, ডিবি পুলিশ ও গোয়েন্দা বিভাগের পরিচয়ে সাদা পোশাকে তুলে নেওয়া হচ্ছে। কিন্তু প্রায়ই সংশ্লিষ্ট বাহিনী তাদের গ্রেফতার বা আটকের বিষয়টি অস্বীকার করে। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন। অথচ তাদের খোঁজ মিলেছে না। এ অবস্থায় অবিলম্বে সকল গুম হওয়া ব্যক্তিদের তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।