৩০ আগস্ট, ২০২২
এশিয়া কাপের ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আফগান বধের লক্ষ্যে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে টাইগাররা।
আজকের ম্যাচে বাংলাদেশের ওপেনিংয়ে অটোচয়েজ হিসেবে থাকবেন ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়। তার সঙ্গে উদ্বোধনী জুটি গড়তে পারেন মোহাম্মদ নাঈম শেখ। কেননা অনভিজ্ঞ পারভেজ হোসেন ইমনের চেয়ে নাঈমকে ঢের এগিয়ে রাখবে টিম ম্যানেজমেন্ট। আর নাঈমের সাম্প্রতিক ফর্ম ভালো রয়েছে।
এরপর যথাক্রমে নামবেন দলনেতা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। এছাড়া একাদশে নাম থাকবে নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এদিকে দীর্ঘদিন পরে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। এদিকে দুই দুই মেহেদির মধ্যে একজনকে বেছে নেবে টিম ম্যানেজম্যান্ট। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই হয়তো মাঠে নামতে চলেছে দারুণ ছন্দে থাকা আফগানিস্তান দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
এনামুক হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
আগফানিস্তানের সম্ভাব্য একাদশ:
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি(অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকী।