নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

০১ সেপ্টেম্বর, ২০২২

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম শাওন (২৫)। তিনি যুবদল কর্মী বলে জানা গেছে। নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে দলের র‍্যালিতে পুলিশের বাধার পর সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ারসেল ও গুলি চালায়। এসময় অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হন।