পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

২৬ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। 

এক শোক বার্তায় সরকার প্রধান নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 

উল্লেখ্য,রোববার দুপুরে জেলার বোদার মাড়েয়া আউলিয়া ঘাটে নৌকা ডুবিতে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।