০৯ অক্টোবর, ২০২২
ত্রিদেশীয় সিরিজে আজ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশের দেওয়া ১৩৮ রানের টার্গেটে যেন হেসে খেলেই জিতল কিউরা। ১৩ বল ও ৮ উইকেট হতে রেখে সহজেই ম্যাচ জিতে নেই নিউজিল্যান্ড।
টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরও শেষ দিকে নুরুল হাসান সোহানের ক্যামিও ইনিংসে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১২ বলে অনবদ্য ২৫ রান করেন। ১৩৭ রানে পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি বাংলাদেশের বোলাররা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে একাদশে তিন পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আগের ম্যাচে বিশ্রামে থাকা সাকিব আল হাসান একাদশে ফিরেন। তার সাথে একাদশে সুযোগ পান নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচের একাদশ ধেকে বাদ পড়েন সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
আগামী ১২ অক্টোবর ফিরতি পর্বে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।