২০ অক্টোবর, ২০২২
দেশে এখন সবচেয়ে আলোচিত আতঙ্ক ডেঙ্গু। এটা ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে প্রবেশ করে। প্রবেশ করার ৪ থেকে ১০ দিন পর রোগের উপসর্গ দেখা যায়। তবে এ সময় শিশুরা বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। কিন্তু শিশুরা বড়দের মতো তাদের সমস্যা কাউকে বলতে পারে না। তাই শিশুর প্রতি বাবা-মায়ের যত্নশীল হতে হবে।
আসুন জেনে নেই যেসব লক্ষণে বুঝবেন আপনার শিশু ডেঙ্গু আক্রান্ত—
অন্য জ্বর হলে তার জন্য যা যা করা দরকার, ডেঙ্গু হলেও তাই করতে হবে। যেমন নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দেওয়া, হালকা গরম পানিতে শরীর মুছে দেওয়া, বেশি বেশি তরল খাবার দেওয়া ইত্যাদি। ততে মনে রাখতে হবে, জ্বর বা শরীরের তাপমাত্রা কমে যাওয়ার পরও রোগটি সংকটপূর্ণ অবস্থায় চলে যেতে পারে। তাই জ্বর কমে গেলেও শিশুর প্রতি নজর দিতে হবে।
সূত্র: অরটিভি