০৮ নভেম্বর, ২০২২
কাতার বিশ্বকাপের আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতোমধ্যেই জাপান ও ব্রাজিল ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করে ফেলেছে। অন্যরাও শেষ পর্যায়ে নিজেদের চূড়ান্ত দল সাজানো নিয়ে ব্যস্ত সময় পার করছে।
দু'বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রাথমিক দলের ৪৬ জন ফুটবলার থেকে ১৫ জনকে কমিয়ে ৩১ জনের দল ঘোষণা করেছে। এই ৩১ জন থেকেই ১৪ নভেম্বর আরো ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
যারা আছেন ৩১ জনের দলে-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা
মিডফিল্ডার : রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস