২০ নভেম্বর, ২০২২
খুলনা লবনচরা থানাধীন রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রোববার(২০নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম- রাজু শেখকে (২৪)।সে নগরীর লবনচরা এলাকার বাসিন্দা।
জানা যায়, খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় গত ৪ নভেম্বর রাতে মো. রাজু শেখ ভয়ভীতি দিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে ধর্ষক তাকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু মেয়েটি অসুস্থ্ হয়ে পরলে ১৯ নভেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে খুলনার লবনচরা থানায় মামলা করেন। পরে র্যাব সদস্যরা রাজু শেখকে গ্রেফতার করে। তাকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।