ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

২৬ নভেম্বর, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার (২৬ নভেম্বর) সকালে এসব ঘটনা ঘটে। তবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি যাত্রা বিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৩০/৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন।

এদিকে, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে এবং কয়টার দিকে এই ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি।

তিনি আরও জানান, নিহত নারী ও যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে তাদের পরিচয় সনাক্ত করতে সহায়তা করতে বলা