বাংলাদেশে বিরোধীদের দমন অভিযানে উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচের

১০ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনপীড়নের অভিযোগ ওঠায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির কর্মকর্তা মীনাক্ষী গাঙ্গুলী স্বাক্ষরিত একটি বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ঢাকায় বিএনপি একটি মহাসমাবেশ করার পরিকল্পনা করার পর থেকেই আওয়ামী লীগ ও নিরাপত্তা সহিংসভাবে বিরোধীদের ওপর হামলা করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মুক্ত ও স্বধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে যাতে কোন বাধা দেয়া না হয়, সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বের অন্যান্য দেশের প্রকাশ্যে আহ্বান জানানো উচিত।

সূত্র :  বিবিসি