১১ ডিসেম্বর, ২০২২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় পিছিয়েছে। নতুন করে আগামী ৩০ জানুয়ারি এর দিন ধার্য করা হয়েছে।
বোববার ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামানের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল।
এ দিন আদালতে উপস্থিত হন সম্রাট। এ সময় তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।