☰
✕

ফ্রিতে দেখা যাচ্ছে ‘গলুই’

১১ ডিসেম্বর, ২০২২

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘গলুই’ সিনেমা অনলাইন প্ল্যাটফরম বায়োস্কোপে মুক্তি পেয়েছে। ৯ই ডিসেম্বর সকাল থেকে সম্পূর্ণ ফ্রিতে ‘গলুই’ সিনেমাটি দেখা যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন, সিনেমাটির ডিজিটালি ডিস্ট্রিবিউশন এর দায়িত্বে থাকা জাহিদ হাসান অভি। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মুক্তি পায় ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী পূজা চেরী অভিনীত সিনেমাটি।