শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

১৪ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা।