পাবনায় বিদ্যুস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

২০ ডিসেম্বর, ২০২২

পাবনা সদর উপজেলার হাটিারা গ্রামে মঙ্গলবার ঘরের ভেতর তারের উপর কাপড় রাখার সময় ছেঁড়া তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছেন।

নিহতরা হলেন- দাপুনিয়া ইউনিয়নের হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহানারা খাতুন (৫২) ও তার মেয়ে হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)।

পাবনা থানা পুলিশ দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত কওে বলেন,‘ আলেছা সকাল ১০টার দিকে বাড়ির ঘরের ভেতরে তারের উপর কাপড় রাখার সময় ছেঁড়া তারের সঙ্গে বিদ্যুস্পৃষ্ট হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়েছে। ইউডি মামলা হয়েছে।