০৭ জানুয়ারী, ২০২৩
শীতে অনেকেরই ঠোঁটের কোণে ঘা হয়। কখনো এটা পানিভর্তি ফোস্কার মতো হয়, আবার কখনো এটা ফেটে রক্তও বের হতে পারে। চলতি ভাষায় এগুলোকে ‘জ্বরঠোসা’ বলা হয়। আর ডাক্তারদের ভাষায় ‘কোল্ড সোর।’
এমনিতে কয়েক দিনের মধ্যে নিজে থেকে কমে যায় এই ঘা। কিন্তু মাঝের ক’টা দিনের বিড়ম্বনা থেকে দ্রুত নিষ্কৃতি পেতে কিছু ঘরোয়া কৌশল অবলম্বন করা যেতে পারে।
* ঘা কমানোর অনেক রকমের ওষুধ পাওয়া যায়। জীবাণুনাশক এসব ক্রিম কয়েক দিনের মধ্যেই কমিয়ে দেয় ঠোঁটের ঘা। তবে ক্রিম লাগানোর আগে একবার চিকিৎসকের সাথে কথা বলে নেয়াই ভালো।
বাড়ির টবেই ফলানো যায় এই গাছ। অ্যালো ভেরার শাঁসে প্রদাহনাশক গুণ রয়েছে। অল্প পরিমাণ অ্যালো ভেরার শাঁস লাগিয়ে নিতে পারেন ক্ষতের ওপর। দ্রুত কমে আসবে ক্ষত, কমবে জ্বালাও।
* অ্যাপথল সিডার ভিনিগার নরম কাপড়ে ভিজিয়ে ঘায়ে লাগালে অল্প সময়েই প্রদাহ অনেকখানি কমে যাবে।
* সহজে মুখের ঘা কমানোর আরো একটি উপায় হলো রসুন বাটা লাগানো। বাড়িতে রসুন থাকলে বেটে নিন। এ বার এই বাটা রসুন ঘায়ের ওপর দিনে দুই-তিন বার লাগান, প্রদাহ কমবে।
* ক্ষতের ওপর মধুও লাগাতে পারেন। এতেও উপকার পাবেন। দিনে অন্তত দু’বার এভাবে মধু ব্যবহার করতে হবে।