ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম

২৫ জানুয়ারী, ২০২৩

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে কা‌জে যোগ দি‌য়েছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলম।  

বুধবার সকালে তিনি যোগদান করেছেন। 

বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা ড. মহা. বশিরুল আলম ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

এর আ‌গে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রণালয়ে যোগদানের আ‌গে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যুগ্ম সচিব/অতিরিক্ত সচিব হিসেবে প্রায় ৪ বছর কর্মরত ছিলেন। 

এছাড়াও কর্মজীব‌নে তিনি বিভিন্ন জেলা-উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।