নারায়ণগঞ্জে স্পিনিং মিলে আগুন

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় একটি স্পিনিং মিলে আগুন লেগেছে। দুপুর ১টার দিকে নান্নু স্পিনিং মিলে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

এর আগে ২০১৮ সালে ৩১ ডিসেম্বর নান্নু স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।