কুমিল্লায় ‘সোনার বাংলা’ ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত

১৬ এপ্রিল, ২০২৩

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে ‘সোনার বাংলা এক্সপ্রেস’-এর পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকার সাথে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আহত হয়ে গেছে বলে জানা গেছে।লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়।এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান তিনি।